লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় রিসোর্টের ধ্বংসাবশেষ থেকে স্কুলশিক্ষিকা নাসরিনের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে অবস্থিত টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রিসোর্টের ধ্বংসাবশেষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় নিশ্চিত করার জন্য তা কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন শিক্ষিকা নাসরিন আক্তার মুক্তা। অগ্নিকাণ্ডে নিহত অন্যান্য ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা সম্ভব হলেও এতদিন মুক্তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার সন্ধানে স্বজনরা দীর্ঘ সময় ধরে উৎকণ্ঠার মধ্যে ছিলেন। অবশেষে ১০ দিন পর ধ্বংসাবশেষ থেকে মরদেহ উদ্ধারের মাধ্যমে তাদের সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো। এই ঘটনায় নিহত শিক্ষিকার পরিবার ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর

উখিয়ায় রিসোর্টের ধ্বংসাবশেষ থেকে স্কুলশিক্ষিকা নাসরিনের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৩:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬