লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন ছিল লুটপাটের সুযোগ: রিজভী

বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের পথ সহজ করতেই বিগত আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, একটি গণতান্ত্রিক সমাজ গঠন করতে হলে সরকারি সব প্রতিষ্ঠান ও খাতে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। কোনো খাতই এই প্রক্রিয়ার বাইরে থাকতে পারে না।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ আয়োজিত এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্ভাব্যতা যাচাই ও লাইফলাইন গ্রাহক সমীক্ষা: ফলাফল ও বাস্তবায়ন’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রিজভী উল্লেখ করেন, দেশে শতভাগ বিদ্যুৎ সুবিধাকরণের দাবি করা হলেও প্রত্যন্ত ও চরাঞ্চলের বহু মানুষ এখনো এর সুফল থেকে বঞ্চিত। অনেক দরিদ্র পরিবার অন্যের সঙ্গে বিদ্যুৎ ভাগাভাগি করে ব্যবহার করায় কেবল ব্যবহারের পরিমাণ দিয়ে হতদরিদ্রদের প্রকৃত অবস্থা নির্ধারণ করা কঠিন। এ বিষয়ে আয়োজকদের গবেষণাকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেন, দারিদ্র্য নিরূপণে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়া প্রয়োজন এবং কোনো পরিসংখ্যানকেই যাচাই ছাড়া চূড়ান্ত ধরা ঠিক নয়।

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনার কথা তুলে ধরে বিএনপির এই নেতা জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে এবং এখানে বড় বিনিয়োগের সুযোগ রয়েছে। নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা গেলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানও তৈরি হবে। বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এই সংকট কেটে যাবে এবং দেশ এগিয়ে যাবে।

বিদ্যুৎ খাতে অতীতের অনিয়ম ও লুটপাটের পুনরাবৃত্তি বন্ধে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিয়ে রিজভী বলেন, যেকোনো প্রকল্প বাস্তবায়নে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে। ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে এই গণসংলাপে সংগঠনের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম. শামসুল আলম ছাড়াও গবেষণা সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের শুরুতে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, বোয়েসেলে খরচ পৌনে দুই লাখের নিচে

বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন ছিল লুটপাটের সুযোগ: রিজভী

প্রকাশিত হয়েছে: ০৭:৩৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬