লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ভুক্তভোগী অধ্যাপক কাজী আহমেদ জাকি গণমাধ্যমকে জানান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব বা ভিড় সৃষ্টি করে তার ওপর চড়াও হন। তিনি জানান, ঘটনার সময় তিনি তার নিজের কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠক করছিলেন। সেই মুহূর্তে ৮-৯ জন ব্যক্তি তার কক্ষে প্রবেশ করেন এবং তাকে চেয়ার থেকে টেনে হিঁচড়ে উঠিয়ে মারধর শুরু করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ গণমাধ্যমকে বলেন, ‘ওর (কাজী আহমেদ) তো কিছু দোষ আছে।’ তিনি তার মুঠোফোনে থাকা একটি ছবি সাংবাদিকদের দেখিয়ে দাবি করেন, গত সরকারের আমলে কাজী আহমেদ মীরজাদী সাবরিনা ফ্লোরার সঙ্গে তার অফিসে বৈঠক করতেন। উল্লেখ্য, মীরজাদী সাবরিনা ফ্লোরা জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইইডিসিআরের পরিচালক ছিলেন এবং করোনা বিষয়ক ব্রিফিংয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। পরবর্তীতে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

জনপ্রিয় সংবাদ

যে চার জিকিরে বান্দার গুনাহ ঝরে পড়ার বার্তা হাদিসে

আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

প্রকাশিত হয়েছে: ০৮:৩১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬