লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ছাড়াল

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৮২ জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে। এছাড়া এই সময়ের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ২১৯ জনে পৌঁছেছে।

এর আগে মঙ্গলবার ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল চলতি বছরে রোগটিতে একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। ওইদিন আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৭১ জন।

গত বছরের পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা গিয়েছিলেন ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৭৫ জন।

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরের তেলিহাটিতে ৯ নম্বর ওয়ার্ডকে ‘গ্রিন ওয়ার্ড’ করার প্রতিশ্রুতি ফাহাদের

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ছাড়াল

প্রকাশিত হয়েছে: ০১:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬