লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনীতি রূপান্তরের আহ্বান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ শেষ হয়েছে। ‘একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও সবুজ জ্বালানি রূপান্তর’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই মেলায় বিশেষজ্ঞরা জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি, উদ্ভাবন, প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন এবং সুশাসন নিশ্চিতের ওপর জোর দিয়েছেন। একশনএইড বাংলাদেশ, বুয়েট, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) এবং বুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইইএসডি) যৌথভাবে এই উৎসবের আয়োজন করে।

উৎসবের সমাপনী দিনে ১২-দফা ঘোষণাপত্র প্রকাশ করা হয়। এতে স্বতন্ত্র নবায়নযোগ্য জ্বালানি আইন প্রণয়ন, সৌরশক্তির সম্প্রসারণ, অ্যাগ্রিভোল্টেইক্স উন্নয়ন এবং স্মার্ট গ্রিড ও ব্যাটারি স্টোরেজ ব্যবহারের সুপারিশ করা হয়েছে। এছাড়া গ্রিন ফাইন্যান্স সংগ্রহের জন্য রেয়াতি ঋণ ও সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ঘোষণাপত্রে নারী, আদিবাসী জনগোষ্ঠী, শ্রমিক ও প্রান্তিক মানুষের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি জেন্ডার-সংবেদনশীল ও কমিউনিটি-নেতৃত্বাধীন জ্বালানি রূপান্তরের দাবি জানানো হয়েছে।

মেলায় দেশি উদ্ভাবকরা তাদের অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন করেন এবং বিভিন্ন প্যানেল আলোচনায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নের পথ খোঁজা হয়। ‘ফ্রম কমিউটমেন্ট টু কমিউনিটি: অ্যাডভান্সিং এ জাস্ট এনার্জি ট্রানজিশন থ্রু বাংলাদেশ এনডিসি ৩.০’ শীর্ষক সংলাপে তরুণদের দক্ষতা উন্নয়ন ও পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টির রোডম্যাপ তৈরির আহ্বান জানানো হয়। এছাড়া অর্থায়ন ও বিনিয়োগ বিষয়ক আলোচনায় নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

উৎসবের শেষ দিনে সেরা উদ্ভাবকদের পুরস্কৃত করা হয়। এতে ফেলাইট প্রকল্প প্রথম, কার্বন ক্রেডিট বিডি প্রকল্প দ্বিতীয় এবং আইইউবি ফর্মুলা-ই প্রকল্প তৃতীয় পুরস্কার লাভ করে। এছাড়া সেরা পোস্টারের জন্য আইইউবি, বুয়েট ও ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এবং স্টান্ডিং কমিটি অন মিনিস্ট্রি অব ফরেইন অ্যাফেয়ার্সের চেয়ারপার্সন জাহরাত আদিব চৌধুরী। অনুষ্ঠানে একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবিরসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কঠোর নিরাপত্তায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনীতি রূপান্তরের আহ্বান

প্রকাশিত হয়েছে: ০১:৩৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬