লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও ডিজে পার্টির ঘটনায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত

রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসভবনে মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন করার অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে শনিবার (৩১ অক্টোবর) এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী গত ২৫ অক্টোবর থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর বিভাগের একটি দল ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় আব্দুল্লাহ আল জহিরের বাসায় অভিযান পরিচালনা করে। ডিবি জানায়, সেই সময় বাসাটিতে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন চলছিল। অভিযানে গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। ওই ঘটনায় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটকের বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ড পুলিশের জন্য নেতিবাচক ধারণা তৈরি করেছে এবং বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। একই সঙ্গে এই আচরণ শিষ্টাচারবহির্ভূত, অদক্ষতামূলক এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থি হিসেবে গণ্য করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আগামীকাল পিএসসির নতুন সদস্য ড. শামীমা সুলতানার শপথ

মাদক ও ডিজে পার্টির ঘটনায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত

প্রকাশিত হয়েছে: ০১:৫২:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬