লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় নামার আহ্বান প্রতিমন্ত্রী মুহিতের

বিরোধী দলকে উদ্দেশ্য করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, ১৫শ গাড়ি নিয়ে বিলাসবহুল লং ড্রাইভে যাওয়া এখন বাদ দেওয়া উচিত। তিনি তাদের পরামর্শ দিয়ে বলেন, মানুষের পাশে দাঁড়িয়ে এলাকার ময়লা ও ফ্যাসিবাদের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করুন। সরকারি ও বিরোধী দল মিলে একত্রে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের মতো জঞ্জাল পরিষ্কারের আহ্বান জানান তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শুধু দুয়েক দিন ভোরবেলা ঝাড়ু হাতে ফটোসেশন করলেই চলবে না, দলমত নির্বিশেষে দেশের ও ফ্যাসিবাদের রেখে যাওয়া সমস্ত জঞ্জাল পরিষ্কারে এগিয়ে আসতে হবে।

বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, একটি বিরোধী দল আজও জনসভার রাজনীতিতে আটকে আছে এবং তারা আগের মতোই বক্তৃতার রাজনীতি করতে চায়, যা এখন আর কেউ শুনতে চায় না। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে জনসভার পরিবর্তে জনসেবার নতুন রাজনীতির সূচনা করেছেন।

মিরপুরে চালু হওয়া ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, এটিকে শুধু জ্বর পরীক্ষার কেন্দ্র নয় বরং একটি পূর্ণাঙ্গ ছোটখাটো হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এখানে ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি গাইনি, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার ‘ডট কর্নার’ এবং মা-শিশুদের পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করা হয়েছে, যা এলাকার মানুষ বিনামূল্যে পাচ্ছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

জনপ্রিয় সংবাদ

চাকরি থেকে বরখাস্ত হলেন সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদ

লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় নামার আহ্বান প্রতিমন্ত্রী মুহিতের

প্রকাশিত হয়েছে: ১২:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬