লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শত্রুর যেকোনো হামলার জবাবে ভৌগোলিক সীমা মানবে না ইরান: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি নির্দেশ দিয়েছেন যে, শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য হুমকির বিপরীতে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এই কঠোর কৌশলগত নির্দেশনা প্রদান করেন। শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে খামেনি শত্রুপক্ষকে শক্তভাবে মোকাবিলা করার জন্য সর্বদা 'বুদ্ধিদীপ্ত যুদ্ধপ্রস্তুতি' বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, দেশের সর্বোচ্চ পর্যায়ের প্রতিরোধক্ষমতা নিশ্চিত করার জন্য এটি একটি অন্যতম প্রধান শর্ত।

এ সময় খামেনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 'যদি শত্রুরা আবারও কোনো সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তবে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এবং ইরানি জাতিই নির্ধারণ করবে—সেই হামলার সমাপ্তি কখন এবং কীভাবে ঘটবে।'

এর আগে শনিবার মোজতবা খামেনির নিজস্ব এক্স অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে জানানো হয়েছিল যে, তিনি সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। ওই পোস্টে তিনি আরও উল্লেখ করেন যে, কমান্ডারদের গুরুত্বপূর্ণ কৌশলগত নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেগুলো শিগগিরই প্রকাশ করা হবে।

জনপ্রিয় সংবাদ

লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় নামার আহ্বান প্রতিমন্ত্রী মুহিতের

শত্রুর যেকোনো হামলার জবাবে ভৌগোলিক সীমা মানবে না ইরান: খামেনি

প্রকাশিত হয়েছে: ১১:৩১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬