লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানায় ছুটি

ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধ এবং বিনা কারণে চাকরিচ্যুতি বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এই সংঘর্ষে ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার বিভিন্ন এলাকার ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আন্দোলনের সূত্রপাত হয় শনিবার সকালে জিরাবো এলাকার নাঈম নিটওয়্যারের শ্রমিকদের কর্মবিরতির মাধ্যমে। পরে তারা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন এবং আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদেরও বের করে আনার চেষ্টা করেন। একপর্যায়ে কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। একই দাবিতে কাঠগড়া ও নিশ্চিন্তপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার শ্রমিকরাও বিক্ষোভ করেন। তাদের একটি অংশ বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেন।

নিউএইজ গ্রুপের এক নারী শ্রমিক জানান, সকাল থেকেই তাদের কারখানায় কাজ বন্ধ ছিল। আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা এসে তাদের কারখানার শ্রমিকদেরও বাইরে বেরিয়ে আসতে বলেন। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিলে নিউএইজ গ্রুপের শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে চলে যান।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন জানান, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধ এবং যখন-তখন চাকরিচ্যুতি বন্ধ করা। তিনি বলেন, শ্রমমন্ত্রী অক্টোবরের মধ্যে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তা না হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। শুক্রবার রাতে শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে আগামী রোববারের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরুর সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে বৈঠকের এ সিদ্ধান্ত বা বার্তা সাধারণ শ্রমিকদের কাছে সঠিকভাবে না পৌঁছানোয় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

দেলদুয়ার স্বাস্থ্য কমপ্লেক্সের গাছ কাটার ঘটনায় এলাকাবাসীর তীব্র ক্ষোভ

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানায় ছুটি

প্রকাশিত হয়েছে: ০১:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬