লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মজীবনে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই কর্মজীবনে প্রতিফলিত না হয়—নবীন কর্মকর্তাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে যোগদান করা কর্মকর্তাদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসে কর্মকর্তাদের প্রধানতম দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সমুন্নত রাখা এবং এর মাধ্যমে দেশের সব কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার অনুকূল পরিবেশ নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন যে, প্রশাসন, উন্নয়ন ও সমাজের সামগ্রিক নিরাপত্তা এবং জনগণের স্বস্তি অনেকাংশে কর্মকর্তাদের কার্যক্রমের ওপর নির্ভর করে।

নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, সার্ভিস লাইফে সর্বদা শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশ প্রতিপালন করতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা প্রদর্শনের জন্য তিনি আহ্বান জানান।

পুলিশ ও আনসার ক্যাডার অন্য সব ক্যাডারের চেয়ে আলাদা এবং অত্যন্ত সংঘাতময় ও চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, এখানে মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, যেখানে বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব ও উপস্থিত বুদ্ধি অত্যন্ত জরুরি। একই সঙ্গে পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখা এবং কোনো অবস্থাতেই যাতে ক্ষমতার অপব্যবহার না হয়, সে বিষয়েও তিনি সতর্ক থাকার নির্দেশনা দেন।

জনপ্রিয় সংবাদ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’: অন্ধ্র উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড়

কর্মজীবনে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬