লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব

সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা অর্থ ফেরত পেয়েছে বাংলাদেশ। ফেরত পাওয়া এই অর্থের পরিমাণ ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকার সমান। এই অর্থ মূলত হজযাত্রীদের বিমা-বহির্ভূত চিকিৎসা ব্যয়ের অংশ ছিল।

রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই তথ্য নিশ্চিত করেছেন। হজযাত্রীদের বিমা-বহির্ভূত চিকিৎসা ব্যয়ের অর্থ সৌদি সরকার ফেরত দেওয়ার বিষয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছিল।

ধর্মমন্ত্রী জানান, ফেরত পাওয়া এই অর্থ সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে দেওয়া হবে। তিনি বিষয়টিকে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে অভিহিত করেন। মন্ত্রী আরও উল্লেখ করেন, পূর্ববর্তী হজ মৌসুমগুলোতে এ ধরনের অর্থ ফেরত পাওয়ার কোনো নজির ছিল না।

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনিদের আবাসভূমি নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে শান্তি নয়: জর্ডান

হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব

প্রকাশিত হয়েছে: ১০:৩১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬