লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকরা শিগগিরই নতুন পে-স্কেলে আসছেন: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের শিগগিরই নতুন পে-স্কেলের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। ফেসবুকে লিখিত বার্তায় তিনি উল্লেখ করেন, ‘এমপিওভুক্ত শিক্ষকরা শিগগিরই পে-স্কেলের আওতায় আসছেন।’ তবে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য তৈরি এই নতুন বেতনকাঠামো কবে থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

অন্যদিকে, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা রবিবার থেকে নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন পাওয়া শুরু করেছেন। চলতি বছরের জুলাই মাস থেকে নতুন বেতনকাঠামোটি কার্যকর বিবেচনা করে তাদের এই বেতন দেওয়া হচ্ছে। তবে বেতন নির্ধারণ সংক্রান্ত কিছু জটিলতা বিদ্যমান থাকায় সরকারি চাকরিজীবীদের একটি অংশ আপাতত আগের পুরোনো বেতনকাঠামো অনুসারেই বেতন পাবেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো কার্যকরের এই প্রক্রিয়ার মধ্যেই এবার এমপিওভুক্ত শিক্ষকদেরও পে-স্কেলের অধীনে আনার আভাস দিলেন শিক্ষামন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

পোশাক শ্রমিক বিক্ষোভ নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকরা শিগগিরই নতুন পে-স্কেলে আসছেন: শিক্ষামন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১২:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬