লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে শ্রমিক বিক্ষোভের পেছনে সরকারবিরোধী চক্র থাকতে পারে: পুলিশ

রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম জানিয়েছেন, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে বলে পুলিশের কাছে প্রতীয়মান হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে মহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য সরকার ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে এবং বোর্ডের মাধ্যমেই বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে। শ্রমিকদের এই বিষয়টি বোঝানোর চেষ্টা করা হলেও তারা সড়ক ছাড়ছিলেন না। জনভোগান্তি লাঘবে পুলিশ পর্যাপ্ত সদস্য নিয়ে সড়ক পরিষ্কার করেছে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। তবে এ সময় কোনো লাঠিচার্জ করা হয়নি এবং কাউকে আটক বা পুলিশের কোনো সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং তাদের মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, সড়ক পরিষ্কারের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মনোযোগী ছিল। এ ধরণের কোনো ঘটনা ঘটে থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এবং মোবাইল ফোন উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে রোববার সকাল থেকে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং মিরপুর-১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এর আগের দিন শনিবারও একই দাবিতে শ্রমিকরা মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছিলেন।

জনপ্রিয় সংবাদ

পানির ন্যায্য হিস্যা না পেলে ভারতকে ট্রানজিট সুবিধা নয়: নাহিদ ইসলাম

মিরপুরে শ্রমিক বিক্ষোভের পেছনে সরকারবিরোধী চক্র থাকতে পারে: পুলিশ

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬