লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আজও মহাসড়ক অবরোধে পোশাকশ্রমিকেরা

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পোশাকশ্রমিকেরা। সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আন্দোলনরত শ্রমিকেরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করা, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ করা এবং কোনো প্রকার নোটিশ ছাড়াই শ্রমিক ছাঁটাইয়ের প্রক্রিয়া বন্ধ করা।

শ্রমিকদের অভিযোগ, বিভিন্ন অজুহাতে কারখানা কর্তৃপক্ষ তাদের ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাই করছে। এই ছাঁটাইয়ের প্রতিবাদ এবং মজুরি বৃদ্ধির লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন।

উল্লেখ্য যে, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিসহ বিভিন্ন বিষয়ে গত রোববার সকাল থেকে রাজধানী ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। ওই দিন এসব এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যার জেরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের মতো ঘটনা ঘটে।

এদিকে, রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে ৬ সদস্যের একটি ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন এনবিআরের

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আজও মহাসড়ক অবরোধে পোশাকশ্রমিকেরা

প্রকাশিত হয়েছে: ০৬:০০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬