লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবাই নিহত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো অবকাশ যাপন কেন্দ্রের অনেকটা কাছেই একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। দক্ষিণ ফ্লোরিডার ক্রেস্টহ্যাভেনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে, যা ট্রাম্পের পাম বিচ কাউন্টিতে অবস্থিত মার-এ-লাগো কেন্দ্র থেকে প্রায় ৯ মাইল দূরে। বিমানটি একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ার পর সেখানে বিশাল অগ্নিগোলকের সৃষ্টি হয়। আগুনের এই গোলাটি ব্যস্ত সড়কের পাশে থাকা কয়েকটি বাড়ি থেকে অল্প দূরত্বে পড়ে।

গাড়ির ভেতর থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, রোববার বাহামাসের উদ্দেশে যাত্রা করা বিমানটি আকাশ থেকে দ্রুত নিচে নেমে সড়কের পাশে আছড়ে পড়ছে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হচ্ছে। দুর্ঘটনাস্থলে তৈরি হওয়া বিশাল গর্তের চারপাশে ছড়িয়ে থাকা পিচঢালা রাস্তার টুকরোর মধ্যে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। বিমানটি বাড়িঘর থেকে মাত্র কয়েক ফুট এবং চলন্ত গাড়ি থেকে কয়েক ইঞ্চি দূরে আছড়ে পড়ে, যার ফলে পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।

পরিবহনমন্ত্রী শন ডাফি এক্সে দেয়া এক পোস্টে জানান, স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে পাম বিচ কাউন্টিতে লিয়ারজেট ৬০ বিমানটি বিধ্বস্ত হয়। তিনি ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন। দুর্ঘটনার তদন্তে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে (এনটিএসবি) সহায়তা করার জন্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) একটি দল পাঠাচ্ছে। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস সাংবাদিকদের জানিয়েছেন, বিস্ফোরণস্থলের বাইরে মাটিতে থাকা কেউ আহত বা নিহত হয়েছেন এমন কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তিনি দুর্ঘটনাস্থলকে ক্ষেপণাস্ত্রের আঘাতের মতো ভয়াবহ বলে বর্ণনা করেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে উড্ডয়ন করেছিল। বিমান চলাচল নিয়ন্ত্রণের রেকর্ডিং ও ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ৩৫ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় পাইলটরা ঝাঁকুনিপূর্ণ আবহাওয়া, বিমানের গায়ে বরফ জমা এবং বৃষ্টিপাতের কথা জানিয়েছিলেন। তারা আরও ২ হাজার ফুট ওপরে ওঠার অনুমতি চেয়েছিলেন। এর কিছুক্ষণ পরই বিমানটি খাড়াভাবে নিচে নামতে শুরু করে। এক পর্যায়ে প্রতি মিনিটে ১০ হাজার, ২০ হাজার এবং শেষ পর্যন্ত ৩০ হাজার ফুট গতিতে নিচে নামতে থাকে বিমানটি।

রেকর্ডিংয়ে শোনা যায়, পাইলট জরুরি অবস্থা ঘোষণা করে বিপদসংকেত পাঠাচ্ছিলেন। মাটিতে আছড়ে পড়ার ঠিক আগে বিমানটি তীব্রভাবে ডানদিকে কাত হয়ে যায়। দুর্ঘটনার কয়েক মিনিট আগে পাইলট জানিয়েছিলেন, বিমানের গায়ে হালকা ও স্বচ্ছ বরফ জমছে এবং প্রচণ্ড ঝাঁকুনির কারণে বিমানটি ৭০০ ফুট পর্যন্ত ওঠানামা করছে। অস্টিন-বার্গস্ট্রম বিমানবন্দরের মুখপাত্র জিম রেনল্ডস জানান, বিমানটি ছিল ব্যক্তিগত মালিকানাধীন, তবে এতে কারা ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এদিকে পাম বিচ কাউন্টি কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিত করতে কাছাকাছি একটি মোবাইল হোম আবাসন এলাকা থেকে প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে এবং দুর্ঘটনাস্থলের সড়ক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনাটি ওয়েস্ট পাম বিচ থেকে প্রায় ৭ মাইল দক্ষিণ-পশ্চিমে গ্রিনএকরস এলাকায় ঘটেছে।

রোববার পুরো অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়েছে। অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যার আশঙ্কায় সোমবার বিকেল পর্যন্ত সতর্কতা জারি ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর গন্তব্য ছিল বাহামাস। কী কারণে তা বিধ্বস্ত হয়েছে কিংবা এতে কারা ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ। বিমান চলাচল নিয়ন্ত্রণের রেকর্ডিং এবং ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, বিমানটি ৩৫ হাজার ফুট (প্রায় ১১ কিলোমিটার) উচ্চতায় পূর্বদিকে যাচ্ছিল। এ সময় পাইলটরা ঝাঁকুনিপূর্ণ আবহাওয়া, বিমানের গায়ে বরফ জমা এবং বৃষ্টিপাতের কথা জানান। পাশাপাশি আরও ২ হাজার ফুট (প্রায় ৬১০ মিটার) উচ্চতায় ওঠার অনুমতি চান তারা।

জনপ্রিয় সংবাদ

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ পঞ্চম অবস্থানে ঢাকা

ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবাই নিহত

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬