লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বাড়ল ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান একক গন্তব্য হিসেবে নিজের অবস্থান সুসংহত রেখেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই চার মাসে যুক্তরাষ্ট্রের বাজার থেকে মোট ৩৩৫ কোটি ডলারের রপ্তানি আয় অর্জিত হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩০০ কোটি ডলার।

ইপিবির তথ্যমতে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ৭০৯ কোটি ডলার। এই আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৮৮ শতাংশ বেশি। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় এক-পঞ্চমাংশই এসেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাজার থেকে।

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত দুই শতাধিক, কাভার্ড ভ্যানে আগুন

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বাড়ল ১১.৫১ শতাংশ

প্রকাশিত হয়েছে: ০৮:৩৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬