লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার ইপিজেডে শান্তি ফেরাতে প্রশাসনের বিশেষ সভা, কঠোর বার্তা দিলেন এসপি

মোঃ রনি হাবিব
বিশেষ প্রতিনিধি সাভার (ঢাকা)

সাভার ও আশুলিয়া ইপিজেড এলাকার চলমান পরিস্থিতি, শ্রমিক অসন্তোষ নিরসন এবং শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ০২ নভেম্বর (রবিবার) সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় উপস্থিত থেকে শিল্পাঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পোশাকশিল্পের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য জনাব আমানউল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য জনাব ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাভার ও আশুলিয়া থানার অফিসার ইনচার্জগণ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় আরও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিউদ্দিন ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট মেহেদী হাসান, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আলহাজ্ব আজিজ ইসলাম এবং ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম জুয়েল।

সভায় বক্তারা বলেন, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল দেশের অর্থনীতির প্রাণ। এখানে কোনো ধরনের অস্থিরতা, গুজব ও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়ার প্রতি সম্মান জানিয়ে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে। একই সাথে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, সড়কে যানজট নিরসন এবং কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসন, পুলিশ, মালিকপক্ষ, শ্রমিক নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে সকল পক্ষ শিল্পাঞ্চলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে পরীক্ষার্থী বহিষ্কারের পর স্কুলের পেছনে ককটেল বিস্ফোরণ

সাভার ইপিজেডে শান্তি ফেরাতে প্রশাসনের বিশেষ সভা, কঠোর বার্তা দিলেন এসপি

প্রকাশিত হয়েছে: ০৩:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬