লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকটে বড় সিদ্ধান্ত: অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যেই বন্ধ হবে দোকানপাট!

স্টাফ রিপোর্টার:
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি সকল অফিস এখন থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হবে।
একই সঙ্গে ব্যাংকিং সময়সূচিও নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এরপর গ্রাহক লেনদেন বন্ধ হয়ে যাবে এবং বিকেল ৪টার মধ্যে ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণভাবে শেষ করতে হবে।
সরকারি সিদ্ধান্তে আরও বলা হয়েছে, দেশের সব ধরনের দোকানপাট, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে হবে। তবে জনসাধারণের জরুরি প্রয়োজন বিবেচনায় হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার আওতার বাইরে থাকবে।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। পরবর্তীতে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই সিদ্ধান্তসমূহ আনুষ্ঠানিকভাবে জানান।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় ভারসাম্য আনতেই এই নতুন সময়সূচি কার্যকর করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ফিফা সভাপতির সিংহাসনে ইনফান্তিনোর সামনে নতুন চ্যালেঞ্জ আল-খেলাইফি

জ্বালানি সংকটে বড় সিদ্ধান্ত: অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যেই বন্ধ হবে দোকানপাট!

প্রকাশিত হয়েছে: ০১:৪৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬