লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা

চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর তাদের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছে। গত ১ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বিশেষজ্ঞ কমিটির সভায় এই পূর্বাভাস প্রদান করা হয়। তবে এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার শঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরে ঢাকা বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে ১০ থেকে ১৫ মিলিমিটার, সিলেট বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার, রাজশাহী বিভাগে ১০ থেকে ১৫ মিলিমিটার এবং খুলনা বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে। বরিশাল বিভাগে ৩০ থেকে ৪০ মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগে ৩৫ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে সবচেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে, যা ৪ থেকে ৮ মিলিমিটার।

তাপমাত্রার বিষয়ে জানানো হয়েছে যে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে, তবে তা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। নদী অববাহিকা ও দেশের কিছু এলাকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এছাড়া প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেয়। অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে গত মাসে দুটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার মধ্যে একটি অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিয়ে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে। গত মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ অক্টোবর সিলেটে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ অক্টোবর তেঁতুলিয়ায় ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

জনপ্রিয় সংবাদ

নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা

নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা

প্রকাশিত হয়েছে: ০৭:০০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬