লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন কুঁড়ি

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর উপলক্ষে প্রধানমন্ত্রী বিকাল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে 'নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)' এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো খুলনা শহরকে নতুন সাজে সাজানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন।

প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রূপসার কুদির বটতলা থেকে স্টেডিয়াম পর্যন্ত পুরো পথজুড়ে সাধারণ মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। খুলনাবাসী তাদের নেতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এছাড়া নগরীর বিভিন্ন দেয়ালে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, মোংলা বন্দরের নান্দনিক দৃশ্য এবং এ অঞ্চলের খ্যাতিমান বিজ্ঞানী ও গুণী শিল্পীদের গ্রাফিতি ফুটিয়ে তোলা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান প্রেস ব্রিফিংয়ে জানান, নতুন কুঁড়ির দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য এ পর্যন্ত প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, যেখানে প্রথম আসরে এই সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার। এবারের আসরে মোট ১০টি ইভেন্ট থাকছে। আয়োজকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে তরুণদের ক্রীড়াক্ষেত্রকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ তৈরি হবে এবং যুবসমাজ সঠিক পথে পরিচালিত হলে বিশ্বমঞ্চে বাংলাদেশকে নতুন করে তুলে ধরতে পারবে।

স্থানীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। রকিবুল ইসলাম জানান, নির্বাচনের পর প্রধানমন্ত্রীর এটি প্রথম খুলনা সফর। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মধ্য দিয়ে খুলনায় উন্নয়নের নতুন জোয়ার আসবে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানা পুনরায় চালু করে হাজারো শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করেছেন এবং মোংলা বন্দরের আধুনিকায়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া খুলনাঞ্চলের শিল্পায়ন, গ্যাস ও বিদ্যুৎ খাতের উন্নয়নেও প্রধানমন্ত্রী কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, খুলনাকে আবারও 'স্পোর্টস সিটি' হিসেবে পরিচিতি ফিরিয়ে আনতে হবে।

প্রেস ব্রিফিংয়ে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, কেডিএ'র চেয়ারম্যান এস এম শফিকুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন কুঁড়ি

খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন কুঁড়ি

প্রকাশিত হয়েছে: ০৫:০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬