লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ হাইশিং-এর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে একজন ‘পলাতক’ ও ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে বলেন, ‘শেখ হাসিনা একজন পলাতক, ফ্ল্যাগড সন্ত্রাসী ও টেরোরিস্ট। সে কি তার শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে এসেছে যে তাকে পাসপোর্ট দিতে হবে, আর পাসপোর্ট দিয়ে সে আসবে?’

তিনি আরও বলেন, ‘পালিয়ে যাওয়া এই টেরোরিস্ট, যে হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেছে, তাকে আমরা কোনোভাবেই একজন সাধারণ কমার্শিয়াল ট্রাভেলার হিসেবে দেখতে পারি না। আমরা তার হ্যান্ডওভার চাই।’

হুমায়ুন কবির জানান, কোনো সন্ত্রাসী বা অপরাধীকে ধরার জন্য পাসপোর্টের প্রয়োজন হয় না, বরং এর জন্য বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তিনি উল্লেখ করেন, ‘আমাদের সঙ্গে ভারতের একটি এক্সট্রাডিশন ট্রিটি আছে। সন্ত্রাসী এবং ক্রিমিনালকে ধরার জন্য এই চুক্তি। একজন টেরোরিস্ট ক্রিমিনালকে ধরতে পাসপোর্ট লাগে না, লাগে জুডিশিয়াল প্রসেস।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে বিদ্যমান এক্সট্রাডিশন ট্রিটি বা বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ওই অপরাধীকে অবশ্যই হস্তান্তর করতে হবে।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১২:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬