লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে গোলের অপেক্ষায় বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপ–২০২৬–এ নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ট্রফি উন্মোচন করেছেন। তাঁর বড় পরিচয়, তিনি বাংলাদেশের একমাত্র সাফজয়ী দলের গোলকিপার ছিলেন। বাংলাদেশ দলের শুরুর একাদশে শেষ মুহূর্তে একটি পরিবর্তন আনতে হয়েছে। ওয়ার্ম আপের সময় চোট পাওয়ায় তপু বর্মণ শুরুর একাদশে নেই, তাঁর জায়গায় নেমেছেন কাজেম শাহ। অধিনায়কত্বের বাহুবন্ধনী জামাল ভূঁইয়ার হাতে।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই বাংলাদেশ গোলের সম্ভাবনা তৈরি করেছিল। ডান দিক থেকে রাকিব হোসেন বক্সে থাকা বিশ্বনাথ ঘোষের দিকে ক্রস বাড়ান। তবে বল বিশ্বনাথের কাছে পৌঁছানোর আগেই ভুটানের ডিফেন্ডার ক্লিয়ার করে দেন। এরপর বক্সের বাইরে থেকে জামাল ভূঁইয়া জোরালো শট নিলেও ভুটান রক্ষণভাগ তা রুখে দেয়। ১৮তম মিনিটে আবারও সুযোগ আসে বিশ্বনাথের সামনে। রাকিবের ক্রসে দূরের পোস্টে হেড করলেও বল পোস্টের বাইরে দিয়ে চলে যায়। রাইট ব্যাক পজিশনের খেলোয়াড় বিশ্বনাথকে আজ সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানো হচ্ছে।

২৫তম মিনিটে বাংলাদেশ আরও একটি সুযোগ হাতছাড়া করে। প্রায় ফাঁকায় থাকা বিশ্বনাথ জটলার ভেতর থেকে বল জালে জড়াতে গিয়ে পোস্টের বাইরে মেরে দেন। খেলার এক পর্যায়ে বল দখলের লড়াইয়ে ভুটানের খেলোয়াড় দাওয়া শেরিং বাংলাদেশের এক ডিফেন্ডারের সঙ্গে মাথার সংঘর্ষে পড়ে যান এবং তাঁকে কিছুটা চিকিৎসা নিতে হয়েছে।

বাংলাদেশ দলের একাদশে ছিলেন মেহেদী হাসান শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, জামাল ভূঁইয়া, শমিত সোম, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর সরকার সরাতে আইজেনকোটের পক্ষে আরব জয়েন্ট লিস্টের সমর্থন

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে গোলের অপেক্ষায় বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ০২:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬