লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বারিধারায় বাসে আগুন দিল দুর্বৃত্তরা, হতাহত নেই

রাজধানীর বারিধারা এলাকার প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বারিধারার ‘জে’ ব্লক এলাকায় এই নাশকতার ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভাটারা থানা পুলিশ জানিয়েছে, বৈশাখী পরিবহনের বাসটি সাভার–নতুন বাজার রুটে চলাচল করে। সন্ধ্যার দিকে বাসটি বারিধারা এলাকায় যাত্রী নামানোর কিছুক্ষণ পরেই দুই–তিনজন দুর্বৃত্ত অতর্কিতে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসে থাকা যাত্রীরা নিরাপদে নেমে আসতে সক্ষম হন।

খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে বাসটি সরিয়ে নিয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। পুলিশ সূত্র আরও জানায়, ঘটনাস্থলের কাছাকাছি থাকা সিসিটিভি ক্যামেরায় ঘটনার স্পষ্ট কোনো ফুটেজ পাওয়া যায়নি। তবে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও সহকারীকে থানায় নেওয়া হয়েছে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

জনপ্রিয় সংবাদ

৭ই নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবই বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: তারেক রহমান

বারিধারায় বাসে আগুন দিল দুর্বৃত্তরা, হতাহত নেই

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬