লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন

রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। আগুন লাগার পরপরই বাসটির চালক ও হেলপার দ্রুত বাসের সিটগুলো সরিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বাসটিকে নিরাপদে সরিয়ে নেয়। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা সম্ভব হয়নি।

এর আগে গত শুক্রবার রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের আরেকটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল।

জনপ্রিয় সংবাদ

জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, দাবি ডিএমপির

পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন

প্রকাশিত হয়েছে: ০৬:০০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬