লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের বাসে আগুন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনার পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড় করানো লাল-সাদা রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে এবং আগুনের ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ফার্মগেটে মেট্রোরেলের নিচে বাসে আগুন, সাময়িক বন্ধ ট্রেন চলাচল

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের বাসে আগুন

প্রকাশিত হয়েছে: ০২:০২:০২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬