লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জ্বলন্ত বাসের ধোঁয়া মেট্রোরেল স্টেশনে ঢুকে পড়লে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে স্টেশনটি আধা ঘণ্টার জন্য বন্ধ রাখা হয় এবং সন্ধ্যা ৭টা ২ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

একই সময়ে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বর এবং উত্তরার শান্তা-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি মেট্রো স্টেশনের নিচে ককটেল ভর্তি একটি ব্যাগ পাওয়া গেছে এবং পুলিশ ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট পাঠানোর প্রস্তুতি নিয়েছে।

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় ফয়সাল ও সুকুমার হালদার নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই সদস্যকে হাতেনাতে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এছাড়া একই সময়ে পোস্তাগোলা ব্রিজের ওপর দুটি গ্যাস সিলিন্ডারে বিষ্ফোরণ ঘটানোর খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়ায় বনজীবীদের নৌ-বন্ধন

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬