লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, মুখ খুলল হাইকমিশন

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের খবরকে ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদনগুলোকে বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা। তিনি জানান, ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা এ ধরনের কোনো আবেদন করেননি।

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের বরাতে জানা গেছে, যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ থেকে একটি ই-মেইল পেয়েছে হাইকমিশন। ইমেইলটিতে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। তবে ওই ইমেইলে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। ফলে এটি যে আসলেই শেখ হাসিনার পক্ষে পাঠানো অনুরোধ, তা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই বলে হাইকমিশন জানিয়েছে। ইমেইলটি পর্যালোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে আবেদনের খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি। বিষয়টি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার ঘটনায় শেখ হাসিনার পক্ষ থেকে এটিই ছিল বাংলাদেশ সরকারের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগের চেষ্টা। প্রতিবেদনে দাবি করা হয়, গতকাল সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার যুক্তরাজ্যভিত্তিক আইনজীবীদের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, আবেদন করার কোনো আইনগত ভিত্তি বা অধিকার তার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’ তিনি আরও জানান, আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

এদিকে, দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, ৩৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরাতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা। উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার টানা প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটে। ওই সময়ের প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ও বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে। ফলে তার সম্ভাব্য দেশে ফেরা, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়টি রাজনৈতিক ও আইনগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুদকের সচিব সাইদুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে, রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, শেখ হাসিনার আইনজীবীরা জরুরি ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করতে আগ্রহী। তবে এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছে বাংলাদেশের কূটনৈতিক ও প্রশাসনিক সূত্রগুলো, যারা বলছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আবেদন গৃহীত হয়নি।

জনপ্রিয় সংবাদ

টানা তিন দফা বাড়ার পর দেশের বাজারে কমল সোনার দাম

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, মুখ খুলল হাইকমিশন

প্রকাশিত হয়েছে: ০৪:০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬