লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বাড়ির পাশের পুকুরে ডুবে ২২ মাস বয়সী শিশুর মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় মর্মান্তিক এক দুর্ঘটনায় ওবায়দুল্লাহ আল ইছহাক নামে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বর্ণি ইউনিয়নের নোওয়াগ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু ওবায়দুল্লাহ ওই গ্রামের বাসিন্দা মাওলানা আবু সাঈদের ছোট ছেলে। আবু সাঈদ বর্ণি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহসভাপতি এবং বর্ণি জামেয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিন ভাইয়ের মধ্যে ওবায়দুল্লাহ ছিল সবার ছোট। তার বড় দুই ভাইয়ের নাম আব্দুর রহমান আল রাকিব (৯) এবং আব্দুর রহমান আল নওসাদ (৮)। এই অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার বাদ আসর বর্ণি পরতারচক কবরস্থানসংলগ্ন মাঠে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে তাকে সেখানেই দাফন করা হয়।

জনপ্রিয় সংবাদ

প্রশ্নফাঁস ঠেকাতে পিএসসি’র নিজস্ব প্রেস ও ফেসলক প্রযুক্তি

মৌলভীবাজারে বাড়ির পাশের পুকুরে ডুবে ২২ মাস বয়সী শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১১:৩২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬