লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতা রেজওয়ান তিন দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক মো. রেজওয়ান আহম্মেদকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের করা পাঁচ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল আলম টুটুল আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী ও শরিফুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিলের আবেদন জানান। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ হাতেনাতে আটক করেন। মামলার নথিতে আরও উল্লেখ করা হয়েছে, আটকের পর জিজ্ঞাসাবাদে রেজওয়ান ঘটনার সঙ্গে এজাহারনামীয় অন্যান্য আসামিসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই তাঁরা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আটকের পর উত্তেজিত জনতা রেজওয়ানকে মারধর করলে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসাইন বাদী হয়ে রেজওয়ানসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করা এবং বিস্ফোরণের পেছনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা বাংলাদেশ

জবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতা রেজওয়ান তিন দিনের রিমান্ডে

প্রকাশিত হয়েছে: ০৩:০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬