লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনেতাদের কাছে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ তারেক রহমান

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এ অংশ নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা 'ট্রান্সফরমেটিভ লিডারশিপ' বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে দেখছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীকে এই বিশেষণে অভিহিত করা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তারেক রহমানের রূপান্তরমূলক ভূমিকা এবং তার গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছেন। সম্মেলনে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এর মধ্যে উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকগুলো ছিল অন্যতম।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা বিশ্বনেতাদের তালিকায় রয়েছেন ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসির মহাসচিব এবং লন্ডনের মেয়র। এছাড়া জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গেও তার বৈঠক হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এসব সাক্ষাৎ অত্যন্ত আন্তরিক পরিবেশে হয়েছে এবং বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং মালদ্বীপের প্রেসিডেন্টও দ্রুত বাংলাদেশ সফরের আগ্রহ দেখিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ওআইসির মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে উজবেকিস্তান সফরের বিষয়ে সম্মত হয়েছেন। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে জ্বালানি, ভারী শিল্প ও অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলা এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। সবশেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা রাখার সম্ভাবনা নিয়ে সেখানে ইতিবাচক আলোচনা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

বিশ্বনেতাদের কাছে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ০২:৩২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬