লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন হয়রানি ও অপপ্রচার রোধে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর ছবি বিকৃত করে প্রচার, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে মানহানি ও ব্ল্যাকমেইল এবং শিশুদের অনলাইন হয়রানি প্রতিরোধে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরীন সুলতানার প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, অনলাইনে অপতথ্য ও অপপ্রচার মোকাবিলায় বাংলাফ্যাক্টের মাধ্যমে ফ্যাক্টচেক কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাফ্যাক্ট ইতিমধ্যে ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে।

তিনি আরও বলেন, সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে প্রোপাগান্ডা ও অপতথ্য প্রচার করে এমন ১৯টি ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে। বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ায় এমন ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্টও চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট।

অনলাইনে ছড়ানো ভুয়া তথ্য, অপতথ্য, বিদ্বেষমূলক বক্তব্য ও চরিত্রহননের প্রচেষ্টা মোকাবিলায় এখন পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক করা হয়েছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশ করা হয়েছে ৫৫২টি। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বাংলাফ্যাক্ট প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করছে। সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে শিগগিরই ফ্যাক্টচেক ম্যানুয়াল প্রকাশ করা হবে।

এ ছাড়া জনসচেতনতা বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়ে ফিচার ও সচেতনতামূলক বার্তা তথ্য অধিদফতরের দাফতরিক ফেসবুক পেজ এবং জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত প্রকাশ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

শাহবাগে বিএনপির বিক্ষোভ: নৈরাজ্যকারীদের প্রতিহত করার ঘোষণা রিজভীর

অনলাইন হয়রানি ও অপপ্রচার রোধে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬