লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাদের ওপর পরপর দুই হামলায় উদ্বিগ্ন এনসিপি, রাজপথে নামার ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা হাসিবুল ইসলামের ওপর হামলা এবং দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের পরপর দুই ঘটনা এনসিপির নীতি নির্ধারকদের নতুন করে ভাবিয়ে তুলেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত মঙ্গলবার দুপুরে অটোরিকশায় যাওয়ার পথে হাসিবুল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলা চালানো হয়। এর একদিন পর, গত বুধবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা হামলা চালিয়ে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এ জোড়া হামলার পর ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও মাঠপর্যায়ে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতা শুরু হয়। এর মধ্যেই এনসিপির এই দুজন শীর্ষস্থানীয় নেতা আক্রমণের শিকার হলেন। সার্বিক পরিস্থিতি মূল্যায়নে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদের তিনজন জ্যেষ্ঠ নেতা জানান, দেশে কৃত্রিম অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চালানো হচ্ছে। এই নৈরাজ্য মোকাবিলায় সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন থাকলেও বর্তমান বিএনপি সরকার জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।

এনসিপির একজন জ্যেষ্ঠ নেতা অভিযোগ করে বলেন, গণ-অভ্যুত্থানের সম্মুখসারির ছাত্রনেতাদের নিয়ে এনসিপি গঠিত হওয়ায় শুরু থেকেই আওয়ামী লীগ জুলাইয়ের নেতৃত্বকে হুমকি দিয়ে আসছে। গত এক সপ্তাহ ধরেও সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাইয়ের শীর্ষ নেতাদের নাম ধরে প্রকাশ্যে হুমকি দেওয়া হলেও বিএনপি বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গত বুধবার রাতেই কুষ্টিয়ায় ছুটে যান এমপি নুসরাত তাবাসসুম। সেখানে গতকাল বৃহস্পতিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘদিন ধরেই তাঁকে বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছিল। গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টা নাগাদ একটি স্প্যাম নম্বর থেকে তাঁর কাছে হুমকিমূলক কল আসে। এরপর আরও বেশ কিছু হুমকি পাওয়ার পর গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় জিডি করেন তিনি। তবে সাধারণ ডায়েরি করার পরও হুমকি অব্যাহত ছিল এবং শেষ পর্যন্ত বাড়িতে হামলা চালানো হলো।

এদিকে জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘটনায় আইনপ্রণেতা, জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়ক ও ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে তীব্র শঙ্কা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি বলেন, সারা দেশে পতিত ফ্যাসিবাদী শক্তি যে নাশকতা ও নৈরাজ্য শুরু করেছে, তাদের মূল লক্ষ্য কারা তা এখন স্পষ্ট। তিনি প্রশ্ন তোলেন, এই সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পারবে কি না। নাগরিক অধিকার ও নিরাপত্তা বিঘ্নিত হলে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকার বেশি ব্যাকুল থাকলে এনসিপিকে নিজস্ব পথ বেছে নিতে হবে বলে সতর্ক করেন তিনি।

এই সহিংসতার পেছনে এনসিপি ও মিত্রদের ভীত রাখার কোনো রাজনৈতিক কৌশল রয়েছে কি না, তা নিয়েও দলটির অভ্যন্তরীণ আলোচনা চলছে। নাম প্রকাশ না করার শর্তে এনসিপির এক শীর্ষ নেতা জানান, নিজস্ব দলীয় স্বার্থে আওয়ামী লীগকে রাজনৈতিক জায়গা করে দিয়ে বিএনপি বিরোধী দলকে ভয় দেখাতে চাইছে কি না, সেই প্রশ্ন তোলা সংগত। সংস্কার প্রক্রিয়া বা সরকারের নীতিগত সিদ্ধান্তে এনসিপিকে চুপ রাখা ও নিজেদের ছকে চালিত করার জন্য এই ভয় দেখানোর কৌশল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এসব হামলা বা ভয় দেখানোর অপচেষ্টা সত্ত্বেও রাজপথে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে এনসিপি প্রস্তুত বলে স্পষ্ট করেছেন দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব। তিনি জানান, ইতিমধ্যে জেলা পর্যায় পর্যন্ত প্রতিবাদ কর্মসূচির নির্দেশনা পাঠানো হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বাংলামোটর থেকে এক প্রতিবাদী মশালমিছিল বের করে এনসিপি। মিছিলটি বাংলামোটর মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর শাখার পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি গতকাল ও আজ শুক্রবার দেশের সব জেলায় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।

জনপ্রিয় সংবাদ

অসদাচরণের দায়ে প্রলয় কুমারসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ও অবসরে

নেতাদের ওপর পরপর দুই হামলায় উদ্বিগ্ন এনসিপি, রাজপথে নামার ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০৩:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬