লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেতুর পাশে অবৈধ বালু উত্তোলন: হুমকিতে দুধকুমার নদ ও তীররক্ষা বাঁধ

অনলাইন ডেস্ক নিউজ,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদে নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে সেতু, তীররক্ষা বাঁধ এবং আশপাশের বসতভিটা ও ফসলি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৩০ বছর পুরনো একটি রেলসেতুর পাশে নতুন সেতু নির্মাণ কাজ চলছে। ২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্প নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও সম্পন্ন হয়নি। এরই মধ্যে সেতুর কাছাকাছি এলাকায় একাধিক ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করেছে একটি প্রভাবশালী মহল।
অভিযোগ রয়েছে, পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা মাসুদ রানার নেতৃত্বে ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীররক্ষা বাঁধ দুর্বল হয়ে পড়ছে এবং বর্ষা মৌসুমে বড় ধরনের ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, তীর সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের স্থাপিত ব্লকের পাশ থেকেই বালু উত্তোলন করা হচ্ছে। এতে বাঁধের স্থায়িত্ব হুমকির মুখে পড়েছে। পাশাপাশি বসতবাড়ি, আবাদি জমি ও ফসলি ক্ষেত ধসে যাওয়ার আশঙ্কাও বাড়ছে।
আইন অনুযায়ী, গুরুত্বপূর্ণ স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
অভিযুক্ত মাসুদ রানা দাবি করেন, তিনি সেতু নির্মাণ কাজে ব্যবহারের জন্য বালু উত্তোলন করছেন। তবে সংশ্লিষ্ট নির্মাণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন কোনো অনুমোদনের কথা অস্বীকার করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দ্রুত ঘটনাস্থলে লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

পিএইচপির নিরাপত্তা ত্রুটিতে ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক ওয়েবসাইট

সেতুর পাশে অবৈধ বালু উত্তোলন: হুমকিতে দুধকুমার নদ ও তীররক্ষা বাঁধ

প্রকাশিত হয়েছে: ০১:২৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬