লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, বিপাকে লাখো ব্যবহারকারী

বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রতিষ্ঠান মাইক্রোসফট বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের কবলে পড়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির ইমেইল এবং ক্লাউড স্টোরেজসহ বহুল ব্যবহৃত গুরুত্বপূর্ণ সেবাগুলো কার্যত অচল হয়ে পড়েছে। শুক্রবার সকালে ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।

এই বিভ্রাটের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে। ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী মাইক্রোসফট আউটলুকে প্রবেশ করতে সমস্যার কথা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, তারা সমস্যাটি সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেবা স্বাভাবিক করতে আক্রান্ত সার্ভারগুলো পুনরায় চালুর প্রক্রিয়া চলছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভ্রাটের কারণে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত সেবার তালিকা বেশ দীর্ঘ। এর মধ্যে আউটলুক, মাইক্রোসফট টিমস, শেয়ারপয়েন্ট অনলাইন, মাইক্রোসফট কোপাইলট ৩৬৫, মাইক্রোসফট প্ল্যানার এবং মাইক্রোসফট এক্সচেঞ্জ অনলাইন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ক্লাউড-ভিত্তিক সাইবার নিরাপত্তা সেবা মাইক্রোসফট ডিফেন্ডারও এই তালিকায় রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিজিটাল সেবা অচল হয়ে পড়ায় ব্যবহারকারীরা বাস্তব জীবনে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। ইমেইল আদান-প্রদান ছাড়াও ডেটাবেজে প্রবেশ, অনলাইন ক্লাস, টেলিহেলথ এবং পণ্যের অর্ডার সংক্রান্ত ডিজিটাল সেবাগুলো ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের বেশ কিছু সরকারি সেবাকেন্দ্রও কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকেও মাইক্রোসফটের সেবায় একই ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। গত জানুয়ারিতে আউটলুক, টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য পরিষেবা কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল।

জনপ্রিয় সংবাদ

অযত্ন ও জনবল সংকটে জরাজীর্ণ রাজবাড়ীর মীর মশাররফ স্মৃতিকেন্দ্র

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, বিপাকে লাখো ব্যবহারকারী

প্রকাশিত হয়েছে: ০৫:০০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬