০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জমি বিরোধে যুবক হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন দণ্ড

অনলাইন ডেস্ক নিউজ :

Thank you for reading this post, don't forget to subscribe!

ময়মনসিংহের ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনায় একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন। আদালত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে তাদের আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— জসিম উদ্দিন (৪৯), তার স্ত্রী হুরেনা খাতুন (৪৫), ছেলে রিয়াদ (২৪), আবদুর রশিদ (৪১) এবং তার স্ত্রী জুনাকি আক্তার (৩৭)। তারা সবাই ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সেনেরচকপাড়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ জুন জমি নিয়ে বিরোধের জেরে সেনেরচকপাড়া গ্রামের মো. আল আমিন (২৪)কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচা মো. হাফিজুল ইসলাম পরদিন ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিচার চলাকালে আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন।
মামলায় বাদীপক্ষে আইনজীবী ছিলেন মো. মাহবুব আলম মামুন, আসামিপক্ষে ছিলেন আবুল কালাম আজাদ এবং রাষ্ট্রপক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর ছিলেন আকরাম হোসেন।
ময়মনসিংহ আদালতের পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গনে আলো ছড়াচ্ছেন কণ্ঠশিল্পী ইফতি

জমি বিরোধে যুবক হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন দণ্ড

প্রকাশিত হয়েছে: ০১:৪৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬