০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে নির্বাচন ঘিরে নতুন মুখের আলোচনায় শীর্ষে সমাজসেবক রাসেল মৃধা

অনলাইন ডেক্স নিউজ:

Thank you for reading this post, don't forget to subscribe!

বরিশালের উজিরপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ৪ নং ওটরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, সমাজসেবক মোহাম্মদ রাসেল মৃধা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখায় এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন তিনি। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষামূলক ও ক্রীড়া কার্যক্রমে সহায়তা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, যেকোনো দুর্যোগ কিংবা বিপদে তিনি সবসময় মানুষের পাশে থাকেন। তার এই মানবিক গুণাবলি এবং দায়িত্বশীল মনোভাব তাকে একজন সম্ভাবনাময় জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এ বিষয়ে মোহাম্মদ রাসেল মৃধা বলেন, “আমি এই এলাকার সন্তান। মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। জনগণ যদি আমাকে সমর্থন দেয়, তাহলে ৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “আমার চলার পথে যদি কখনো কারো মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবার ভালোবাসা ও দোয়া নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।”
তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে তাকে একটি সুযোগ দেওয়ার জন্য।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই এলাকাজুড়ে আলোচনা ও আগ্রহ বাড়ছে। স্থানীয়দের প্রত্যাশা, সঠিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে ওয়ার্ডের উন্নয়ন আরও বেগবান হবে।

জনপ্রিয় সংবাদ

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুকের ইন্তেকাল

উজিরপুরে নির্বাচন ঘিরে নতুন মুখের আলোচনায় শীর্ষে সমাজসেবক রাসেল মৃধা

প্রকাশিত হয়েছে: ০১:০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬