লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ বছর পর ‘হামমুক্ত’ দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র

টানা এক বছরেরও বেশি সময় ধরে ভাইরাসের স্থানীয় সংক্রমণ অব্যাহত থাকায় হামমুক্ত দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি হারিয়েছে যুক্তরাষ্ট্র। ২৬ বছর ধরে বজায় থাকা এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রত্যাহার করে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আমেরিকা অঞ্চলের কার্যালয় প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা (পিএএইচও)। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের সূত্রে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার (১৯ নভেম্বর) এ খবর নিশ্চিত করেছে।

তিন দশকেরও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র এখন হামের সবচেয়ে বড় প্রাদুর্ভাবের মুখোমুখি দাঁড়িয়েছে। ২০২৫ সাল থেকে শুরু করে এ পর্যন্ত দেশটিতে প্রায় ৭ হাজার ৫০০ জন মানুষ এতে আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৩ জন। চলতি বছরের বৃহস্পতিবার পর্যন্ত দেশের ৪৫টি অঙ্গরাজ্য, নিউ ইয়র্ক সিটি ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৫ হাজার ১৮২ জনের হাম শনাক্ত হয়েছে, যা আগের বছর ছিল মাত্র ২ হাজার ২৮৯ জন।

সংক্রমণ পর্যালোচনা করে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) দেওয়া রোগতাত্ত্বিক এবং পরীক্ষাগার সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছে। সেখানে দেখা যায়, একই ধরনের হাম ভাইরাস বিদেশ থেকে আসা কোনো রোগীর মাধ্যমে নয়, বরং স্থানীয়ভাবে টানা ১২ মাস বা তার বেশি সময় ধরে মার্কিন নাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়ছে। যদিও সিডিসির ওই মূল প্রতিবেদনটি প্রকাশ করা হয়নি, তবে সংস্থাটির তথ্যাবধি বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, সিডিসি নিজেই টানা ১২ মাসের প্রাদুর্ভাবের বিষয়টি নির্ধারণ করেছিল।

এই স্বাস্থ্য সংকটের পেছনে দেশটিতে টিকাদানের হার হ্রাস পাওয়া এবং টিকা নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া দ্বিধাদ্বন্দ্বকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রও কোনো ধরনের বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই বছরের পর বছর ধরে হামের টিকার নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মনে সন্দেহ উস্কে দিয়েছেন।

হামবিষয়ক স্বাধীন পরামর্শক প্যানেলের প্রধান এবং নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক নোয়েল ব্রিউয়ার গত মঙ্গলবার পিএএইচও-র কাছে সিডিসির প্রতিবেদন ও তাঁর দলের মূল্যায়ন উপস্থাপন করেন। সার্বিক পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটি রোগ এবং এত বিপুল পরিমাণ সংক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের এই আন্তর্জাতিক মর্যাদা হারানো অত্যন্ত উদ্বেগজনক। জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক উইলিয়াম মস মন্তব্য করেছেন, হাম নির্মূলের স্বীকৃতি হারানো বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য খাতের ভাবমূর্তির জন্য এক বিরাট ধাক্কা। এতে করে বিশ্বজুড়ে অন্যান্য দেশও টিকাদান কর্মসূচিতে নিরুৎসাহিত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যালোচনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের পাশাপাশি সম্প্রতি কানাডা, স্পেন ও যুক্তরাজ্যও তাদের হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া চালালেও পিএএইচও-র সদস্যপদ বজায় রেখেছে।

এর আগে ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে ‘হামমুক্ত’ দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল। স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে, শতকরা ৯৫ ভাগ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা গেলে সমাজে হার্ড ইমিউনিটি তৈরি হয়, যা টিকা নিতে অক্ষম ব্যক্তিদেরও সুরক্ষা দেয়। হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকার দুটি ডোজ গ্রহণ করা, যা ৯৭ শতাংশ পর্যন্ত সুরক্ষা নিশ্চিত করে। এই ভাইরাসের সংক্রমণে বধিরতা, অন্ধত্ব, মস্তিষ্কের দীর্ঘস্থায়ী ক্ষতি এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগেই সিডিসির পরিচালক এরিকা শোয়ার্টজ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, স্বীকৃতি হারালেও সিডিসি আগের মতোই রাজ্য সরকারগুলোর সঙ্গে সমন্বয় রেখে মানুষকে টিকাদানে উৎসাহিত করার কাজ চালিয়ে যাবে। তবে সাধারণ মার্কিন নাগরিকদের জন্য এই সিদ্ধান্ত ইঙ্গিত দেয় যে, বড় ধরনের প্রাদুর্ভাব আরও কিছুদিন স্থায়ী হতে পারে এবং এতে সংক্রমণ, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি থেকেই যাচ্ছে। হারানো স্বীকৃতি পুনরায় ফিরে পেতে হলে যুক্তরাষ্ট্রকে যেকোনো প্রকারে ভাইরাসের বিস্তার পুরোপুরি বন্ধ করে অন্তত টানা ১২ মাস হামমুক্ত থাকতে হবে।

এদিকে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। পিএএইচও-ও রয়টার্সের প্রাথমিক মন্তব্যের অনুরোধে তৎক্ষণাৎ সাড়া দেয়নি।

জনপ্রিয় সংবাদ

দেশে হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

২৬ বছর পর ‘হামমুক্ত’ দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত হয়েছে: ১১:২৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬