লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বানকে ‘ধাপ্পাবাজি’ বললেন আইজেনকোট

ইসরায়েলের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বানকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট। তিনি স্পষ্ট করেছেন যে নেতানিয়াহুর এই কৌশল কোনোভাবেই সফল হবে না।

রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইজেনকোট এটিকে নেতানিয়াহুর ‘সর্বশেষ ধাপ্পাবাজি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আলোচনার কথা বলা হলেও এসব আলোচনার সূচি ইতোমধ্যে আগে থেকেই নির্ধারিত হয়ে আছে।

আইজেনকোট আরও অভিযোগ করেন যে, একদিকে নেতানিয়াহু ঐক্যের কথা দাবি করছেন, অন্যদিকে পার্লামেন্টের অনুষ্ঠানে ঘৃণামূলক বক্তব্য দিয়ে তিনি সেই পরিবেশকে কলঙ্কিত করেছেন। এ ধরনের কৌশল তার ওপর কোনো প্রভাব ফেলবে না বলেও তিনি জানান। এর আগে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় দাবি করেছিলেন, গত বৃহস্পতিবার আইজেনকোটের সঙ্গে তার বৈঠক হয়েছে এবং সেই আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য সরকার গঠনের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইসরায়েলের নেসেটের ২৬তম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নেতানিয়াহুর উগ্র ডানপন্থি জোটের আসন সংখ্যা কমে যায়। অন্যদিকে গাদি আইজেনকোটের জোট ও আরব দলগুলোর জোট মিলে নেসেটের ১২০ আসনের মধ্যে ৬৭টি আসন অর্জন করেছে। নির্বাচনের পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। সরকার গঠনের জন্য তিনি দেড় মাস সময় পেয়েছেন। এই সময়ের মধ্যে ব্যর্থ হলে নেতানিয়াহু সরকার গঠনের সুযোগ পাবেন। ইতিমধ্যে আরব দলগুলো জানিয়েছে, নেতানিয়াহু ও তার উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন গিভিরকে ক্ষমতা থেকে সরাতে তারা আইজেনকোটের জোটকে সমর্থন দিতে প্রস্তুত।

জনপ্রিয় সংবাদ

এসপি জাহাংগীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বানকে ‘ধাপ্পাবাজি’ বললেন আইজেনকোট

প্রকাশিত হয়েছে: ০৯:০০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬