লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার

রাজধানীর আদাবর এলাকা থেকে যুবদল নেতা সজীব আহমেদ রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জিয়াউদ্দিন আহম্মেদ।

জিয়াউদ্দিন আহম্মেদ জানান, সন্ধ্যার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে হেফাজতে নেয় এবং পরবর্তীতে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। যদিও তাকে ঠিক কোন অভিযোগে আটক করা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে ডিবি কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে রবিবার আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন

আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০২:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬