লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কংগ্রেসের ভারত সম্মেলনে ১১৫ আমন্ত্রিত অতিথির ভিসা বাতিল

কংগ্রেসের উদ্যোগে ভারতের হায়দরাবাদে আয়োজিত ‘ভারত সম্মেলন’-এ অংশগ্রহণের জন্য ৩১৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ভারত সরকার তাঁদের মধ্যে ১১৫ জনকে ভিসা দেয়নি। ভিসা না পাওয়া বা শেষ মুহূর্তে বাতিল হওয়ার তালিকায় রয়েছেন নরওয়ের সাংবাদিক হেল লং, যিনি অতীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নরওয়ে সফরের সময় তাঁকে অপ্রিয় প্রশ্ন করেছিলেন।

তেলেঙ্গানার কংগ্রেসদলীয় মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই অভিযোগ তুলেছেন। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই সম্মেলনের উদ্যোক্তা তিনি। শুক্রবার মুখ্যমন্ত্রী বলেন, মতপ্রকাশের ক্ষেত্রে বিজেপির আপত্তির কারণ বোধগম্য নয়। তিনি নরেন্দ্র মোদিকে একনায়ক হিসেবে অভিহিত করে অভিযোগ করেন যে, তিনি সব কণ্ঠরোধ করতে চান।

ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ‘ইনভেস্ট তেলেঙ্গানা গ্লোবাল সামিট’-এর আগে বৈশ্বিক আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় ‘গিগ ওয়ার্কার্স’ বা চুক্তিভিত্তিক কর্মীদের জন্য তেলেঙ্গানা সরকারের নীতি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার এতে যোগ দেন।

কংগ্রেস নেতা শশী থারুর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এই ঘটনার সমালোচনা করে জানান, ৩১৫ জন আমন্ত্রিত ব্যক্তির মধ্যে ১১৫ জনকেই আসার অনুমতি দেওয়া হয়নি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ বলেন, হায়দরাবাদকে বৈশ্বিক আলোচনার কেন্দ্র হিসেবে গড়ে তুলতেই এই সম্মেলনের আয়োজন, যেখানে ভারত ও ৭০টি দেশ থেকে ১ হাজার জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নরওয়ের সাংবাদিক হেল লং এক ভিডিও বার্তায় জানান, ভারতীয় দূতাবাস থেকে সহযোগিতা পাওয়া সত্ত্বেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর সফর আটকে দেয়। শশী থারুর একে ‘লজ্জাজনক’ এবং সরকারের ভীরুতা হিসেবে বর্ণনা করেছেন। তেলেঙ্গানার সংসদ সদস্য সি কিরণ কুমার রেড্ডি জানান, ভিসা কড়াকড়ির কারণে প্রায় ৩০ শতাংশ আমন্ত্রিত ব্যক্তি সম্মেলনে যোগ দিতে পারেননি।

অন্যদিকে, বিজেপি এই সম্মেলনকে ‘দেশবিরোধী’ কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছে। তেলেঙ্গানা বিজেপি সভাপতি রামচন্দ্র রাও ও কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি বলেন, যারা ভারতের অগ্রগতি চায় না, তারাই এখানে জোটবদ্ধ হচ্ছে। রামচন্দ্র রাও রাজ্যের অর্থসংকট নিয়েও প্রশ্ন তোলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ বিষয়ে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সম্পর্কে তিনি অবগত নন, তবে ভিসা দেওয়া বা বাতিল করা যেকোনো দেশের সার্বভৌম অধিকার।

জনপ্রিয় সংবাদ

শ্রমিক কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি

কংগ্রেসের ভারত সম্মেলনে ১১৫ আমন্ত্রিত অতিথির ভিসা বাতিল

প্রকাশিত হয়েছে: ০১:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬