লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার কৃষিতে রাসায়নিকের আগ্রাসন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ও উৎপাদন খরচ

ধান উৎপাদনের অন্যতম প্রধান জেলা নেত্রকোনায় কয়েক লাখ কৃষকের জীবন-জীবিকার বড় অংশই এই ফসলের ওপর নির্ভরশীল। বিশেষ করে হাওরাঞ্চলের বোরো ধান জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ক্রমবর্ধমান ফসল উৎপাদনের চাহিদা মেটাতে গিয়ে কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে। কৃষি সংশ্লিষ্টদের মতে, অতিরিক্ত ব্যবহারের ফলে ক্ষতিকর পোকামাকড়ের পাশাপাশি উপকারী পোকামাকড় ও বিভিন্ন প্রজাতির প্রাণী মারা যাচ্ছে, যা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে এবং ইঁদুরের উপদ্রব বাড়িয়ে তুলছে।

কীটনাশক ব্যবহারের সঠিক নিয়ম ও নিরাপত্তাবিধি সম্পর্কে অজ্ঞতার কারণে কৃষকরা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। মাস্ক, হাতমোজা বা সুরক্ষামূলক পোশাক ছাড়াই বিষাক্ত রাসায়নিক ছিটানোর সময় তা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে অথবা ত্বকের সংস্পর্শে শরীরে প্রবেশ করছে। এতে কৃষকরা তাৎক্ষণিকভাবে মাথা ঘোরা, বমি, শ্বাসকষ্ট ও ত্বকের জ্বালাপোড়ায় আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, দীর্ঘমেয়াদে এই অনিরাপদ সংস্পর্শ স্নায়ুতন্ত্র, লিভার ও কিডনির ক্ষতিসহ ক্যানসারের মতো জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

উৎপাদন খরচ বৃদ্ধিতেও সার ও কীটনাশকের ভূমিকা প্রধান। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে নেত্রকোনায় ১ লাখ ৩৫ হাজার ৬৩৫ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। এর পাশাপাশি কীটনাশকের পেছনেও বছরে ব্যয় হচ্ছে প্রায় শত কোটি টাকা। দুর্গাপুরের লক্ষীপুর গ্রামের কৃষক আব্দুল হক জানান, আগাছা দমনে একাধিকবার ওষুধ প্রয়োগ করতে হয় এবং আগে যে সার প্রতি বস্তা ৭৫০ থেকে ৮৫০ টাকায় কিনতেন, বর্তমানে সেই সারের দাম বেড়ে প্রায় ১ হাজার ৫০০ টাকা হয়েছে, যা চাষাবাদকে ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আটপাড়ার মঙ্গলসিদ্ধ গ্রামের কৃষাণী বেগম জানান, আগে জৈব পদ্ধতিতে চাষাবাদ সম্ভব হলেও এখন রাসায়নিক ছাড়া ফসল ফলানো কঠিন হয়ে পড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম জানান, পরিবেশবান্ধব ও কীটনাশকমুক্ত ফসল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ এবং আলোক ফাঁদের মতো পদ্ধতির ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষকদের স্বল্প খরচে অধিক ফলন নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে সহায়তা প্রদান করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার প্রত্যর্পণ: বাংলাদেশ-ভারত চুক্তিতে আসলে কী রয়েছে

নেত্রকোনার কৃষিতে রাসায়নিকের আগ্রাসন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ও উৎপাদন খরচ

প্রকাশিত হয়েছে: ০২:০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬