লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবাসিক ভবনে রেস্টুরেন্ট ও স্কুলের সহাবস্থান, চরম ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজধানীর বেইলি রোডসহ বিভিন্ন রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরও আবাসিক ভবনগুলোতে অনিয়ন্ত্রিত ও ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনার প্রবণতা থামেনি। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক আবাসিক ভবনে রেস্টুরেন্টের পাশাপাশি বিভিন্ন তলায় চরম ঝুঁকি নিয়ে চলছে শিশুদের স্কুল।

মিরপুর ৬০ ফিট রোডের ২৪১/১ দক্ষিণ পাইকপাড়ার কামাল সরণী আমতলা মোড়ের একটি ১০ তলা আবাসিক ভবনের নিচতলায় ‘চিল আউট’ নামে একটি রেস্টুরেন্ট ভাড়া দেওয়া হয়েছে। একই ভবনের দ্বিতীয় তলায় ‘পিঙ্গুস’ নামের একটি ইংরেজি বিদ্যাপীঠ পরিচালিত হচ্ছে, যেখানে সকাল-বিকেল দুই শিফটে পাঁচ থেকে ছয় বছর বয়সী অর্ধশতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। ভবনটিতে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এই শিশুদের বাঁচার কোনো পথ নেই। অনুসন্ধানে জানা গেছে, ‘চিল আউট’ কর্তৃপক্ষের কাছে রেস্টুরেন্ট পরিচালনার কোনো বৈধ কাগজপত্র নেই। রাজউক থেকে কোনো ছাড়পত্র বা অনুমোদন না নিয়েই এবং ভবন মালিকের লিখিত অনাপত্তিপত্র ছাড়াই বছরের পর বছর ধরে এখানে রান্নার ব্যবস্থা চালানো হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বাধ্যতামূলক ফায়ার লাইসেন্স ও অগ্নিনির্বাপণ নকশাও তাদের নেই।

ধানমন্ডির সাতমসজিদ রোডের চিত্রও একই। ১৩ তলা বিশিষ্ট কেবি অ্যাভিনিউ ও জিএইচ হাইটস ভবনে অফিসের অনুমোদন থাকলেও বাণিজ্যিক ভিত্তিতে একাধিক রেস্টুরেন্ট ও বুফে সার্ভিস চলছে। এসব ভবনে অগ্নিনিরাপত্তা সরঞ্জাম ছাড়াই হাজারো গ্রাহকের আনাগোনা লক্ষ্য করা গেছে। এছাড়া ধানমন্ডি ২, ৮ ও ২৭ নম্বর গলির ৫-৬ তলা আবাসিক ভবনের নিচতলা ও ছাদে ফায়ার লাইসেন্স ছাড়াই বহু বুটিক ক্যাফে ও রুফটপ রেস্টুরেন্ট ব্যবসা চালিয়ে যাচ্ছে।

খিলগাঁও সি ব্লকের আবাসিক ভবনগুলোর পরিস্থিতি আরও উদ্বেগজনক। খিলগাঁও ফ্লাইওভার থেকে সি ব্লকের মূল সড়কের দুই পাশের ৪ থেকে ৭ তলা ভবনগুলোর সিংহভাগই আবাসিক নকশায় তৈরি। এসব ভবনের সিঁড়ি অত্যন্ত সরু এবং অধিকাংশ ভবনেই কোনো ফায়ার এক্সিট নেই। রেস্টুরেন্টগুলো নিচতলায় বা পেছনের গলিতে বিশাল আকারের এলপিজি গ্যাস সিলিন্ডারের স্তূপ রেখে কার্যক্রম চালাচ্ছে। উত্তরা ৩, ৭ ও ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ ও জসিমউদ্দীন অ্যাভিনিউ সংলগ্ন আবাসিক ভবনের ছাদে নির্মিত রুফটপ রেস্টুরেন্টগুলোর অধিকাংশেরই রাজউক বাণিজ্যিক অনুমোদন বা ফায়ার সেফটি নেই। অনেক ক্ষেত্রে ছাদের ওঠার একমাত্র রাস্তাটি রেস্টুরেন্টের কিচেন বা কাউন্টার দিয়ে অবরুদ্ধ থাকে, যা দুর্ঘটনার সময় বাসিন্দাদের ছাদে যাওয়ার পথ বন্ধ করে দেয়।

আইন অনুযায়ী আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহারের কোনো সুযোগ নেই। এছাড়া হোটেল ও রেস্টুরেন্ট আইন ২০১৪ অনুযায়ী নিবন্ধন সনদ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফুড বিজনেস গ্রেডিং লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট নিবন্ধন নিশ্চিত করার কথা থাকলেও তা উপেক্ষিত রয়েছে। সূত্র বলছে, দেশজুড়ে ৩৭.৩৯ শতাংশ স্থাপনা অগ্নিঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভবন মালিক অর্থের লোভে শিশুদের ও বাসিন্দাদের ঝুঁকির মধ্যে ফেলেছেন। স্থানীয়রা অবিলম্বে রাজউক, সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের যৌথ তদারকি দাবি করেছেন।

এ বিষয়ে ‘চিল আউট’ রেস্টুরেন্টের মালিক মো. রাশেদ বলেন, ‘আমি ছোট ব্যবসায়ী। এত নিয়ম-কানুন সম্পর্কে আমার জানা নেই।’ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের নিরাপত্তার বিষয়টি তাদের ভাবনায় আছে। ফায়ার সার্ভিস মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ বলেন, ‘একই ভবনে স্কুল ও রেস্টুরেন্ট কিভাবে হয়! এমন যদি কোথাও থেকে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, এমনটি হওয়ার কথা নয় এবং নিয়ম অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

আবাসিক ভবনে রেস্টুরেন্ট ও স্কুলের সহাবস্থান, চরম ঝুঁকিতে শিক্ষার্থীরা

আবাসিক ভবনে রেস্টুরেন্ট ও স্কুলের সহাবস্থান, চরম ঝুঁকিতে শিক্ষার্থীরা

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬