লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে থানায় মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাবা মো. আব্দুল হালিমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ইদ্রিস আলী (৬৭) নামের এক ব্যক্তি বাদী হয়ে শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর থানায় এই মামলাটি করেন। মামলায় আব্দুল হালিমকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিমের ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি দলিলমূলে ক্রয় করেন ইদ্রিস আলী। জমি বুঝে নিয়ে তিনি সেখানে বাড়িঘর নির্মাণ করে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। ইদ্রিসের অভিযোগ, আব্দুল হালিম জমিটি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে উচ্ছেদ, মারধর ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছিলেন।

অভিযোগে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে আব্দুল হালিম ও তার সহযোগী ৮-১০ জন লাঠি, লোহার রড, হাতুড়ি, হাঁসুয়া, রামদা ও হাতকুড়াল নিয়ে ইদ্রিস আলীর বাড়িতে প্রবেশ করেন। আব্দুল হালিমের নির্দেশে তারা বাড়িঘর ভাঙচুর করেন, এতে বসতঘরের বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভেঙে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। এ সময় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুন (৫৫) মারধরের শিকার হন এবং স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন। এছাড়া বাড়ি থেকে তিনটি খাট ও ১০ বান টিন লুট করার অভিযোগও আনা হয়েছে, যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। যাওয়ার সময় অভিযুক্তরা পরিবারটিকে হত্যা, গুম ও মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ইদ্রিস আলীর দাবি, স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে আব্দুল হালিম পাল্টা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছিলেন। জামিনে মুক্ত হওয়ার পর তিনি জানতে পারেন, এমপি নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আব্দুল হালিম জমিটি দখলে রেখেছেন। বর্তমানে প্রাণের ভয়ে পরিবার নিয়ে এলাকা ছেড়ে শ্বশুরবাড়ি মশাউড়া গ্রামে আশ্রয় নিয়েছেন ইদ্রিস আলী। এছাড়া আব্দুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তাকেসহ পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চলছে বলেও তিনি শুনেছেন।

অভিযোগের বিষয়ে আব্দুল হালিম বলেন, 'মামলার বিষয়টি এখনও নিশ্চিত নই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না এবং স্থানীয়দের সঙ্গে তার বিরোধ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছেন।' তিনি আরও জানান, ভাইদের সঙ্গে জমি কেনাবেচা নিয়ে একটি ঘটনা রয়েছে এবং কারও প্ররোচনায় ইদ্রিস আলী মামলা করে থাকতে পারেন।

দৌলতপুর থানার এসআই মহসিন চৌধুরী জানান, তাকে মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ১১ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগোয়ান গ্রামে আব্দুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে এমপির কেয়ারটেকার পরিবার নিয়ে থাকতেন।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার প্রত্যর্পণ: বাংলাদেশ-ভারত চুক্তিতে আসলে কী রয়েছে

দৌলতপুরে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে থানায় মামলা

প্রকাশিত হয়েছে: ০২:৩১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬