লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারা দেশে মাঠে থাকবে বিএনপি। রোববার ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমানে গোপনে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে নাশকতা চালাচ্ছে। তিনি বলেন, তারা গাড়িতে আগুন দিচ্ছে এবং গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করছে। এ ছাড়া তাদের মালিকানাধীন গার্মেন্টসে তারা শ্রমিকদের ঢুকতে দিচ্ছে না বলেও তিনি দাবি করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তবে তাদের এই প্রচেষ্টা সফল হবে না। তিনি জানান, নাশকতা চালানোর দায়ে প্রতিদিনই আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। এছাড়া শেখ হাসিনার দণ্ডপ্রাপ্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তিনি কোনোভাবে ফিরে আসলে তার দণ্ড কার্যকর করা হবে।

জনপ্রিয় সংবাদ

সীমান্তের শূন্য রেখায় ৬ দিন ধরে আটকে সেই নারী

আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

প্রকাশিত হয়েছে: ০৭:০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬