লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজধানীসহ সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫২৭ জন। রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১৫৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৪১৪ শিশু। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০৯ শিশু। এছাড়া একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু।

সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৯৫, চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৭৮, খুলনায় ১০১, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৬০ এবং রাজশাহী বিভাগে ৪৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ঢাকা বিভাগে ৬১, সিলেটে ৩২ এবং চট্টগ্রামে ৩০ জনের হাম নিশ্চিত হয়েছে।

দেশে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬৯ জন। এছাড়া এ সময়ে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১২ হাজার ৪০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

জনপ্রিয় সংবাদ

নেদারল্যান্ডসের কাছে হেরে সুপার সিক্সের পথে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ

দেশে হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১২:০০:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬