লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুকসুদপুরে বিস্ফোরক আইনে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের মুকসুদপুরে বিস্ফোরক আইনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

শনিবার দুপুরে মুকসুদপুর থানায় মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ। তিনি উপজেলার টেংরাখোলা গ্রামের কামাল শরীফের ছেলে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে বাদী আব্দুল কাইয়ূম শরীফ মুকসুদপুর সদর থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। পথে মুকসুদপুর সরকারি কলেজের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটান। এর মাধ্যমে তারা এলাকায় আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বিস্ফোরক আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে বিস্ফোরক আইনে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মুকসুদপুরে বিস্ফোরক আইনে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬