লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিমি বেড়া নির্মাণের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকদ্রব্য প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের পদক্ষেপ নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতীজ্ঞ বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীন আহমদ।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। সংসদীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপি বৈঠকে সভাপতিত্ব করেন। আলোচনাকালে সভাপতি মাদকের উৎপাদন, সরবরাহ ও চোরাচালানের মূল উৎসগুলো দ্রুত শনাক্ত করে তা নির্মূলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন। এ ছাড়া মাদক ব্যবসার পেছনে থাকা অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধ থেকে অর্জিত অর্থের লেনদেন তদন্ত করার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের তাগিদ দিয়ে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি বলেন, উন্নত দেশের আদলে সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তি এবং ড্রোন নজরদারি কার্যক্রমের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। অন্যদিকে মাদক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতার ওপর জোর দিয়ে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি উল্লেখ করেন, মাদকের বিস্তার রোধে সবার আগে একটি সামাজিক বিপ্লব দরকার। এটি কেবল কোনো একটি মন্ত্রণালয় বা নির্দিষ্ট বাহিনীর দায়িত্ব নয়, বরং একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।

মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ পুরোপুরি নির্মূল করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করা এবং কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে সংসদীয় কমিটি। এছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুটগুলো চিহ্নিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি ও অভিযান পরিচালনার কৌশল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে কমিটির সদস্য হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

এডিপি বাস্তবায়নে রেকর্ড ধস, চার মাসে ব্যয় মাত্র ৬.৫৩ শতাংশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিমি বেড়া নির্মাণের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:০২:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬