লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউল আহসানকে আর হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়া হবে না: আইনমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও খুনের মতো মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ভবিষ্যতে আর বিনা হাতকড়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববারের জাতীয় সংসদ অধিবেশনে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর তোলা এক পয়েন্ট অব অর্ডারের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদ অধিবেশনে তাহসিনা রুশদী গত বৃহস্পতিবার জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার প্রসঙ্গটি উপস্থাপন করেন এবং বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান। উল্লেখ্য, সংসদ সদস্য তাহসিনা রুশদীর স্বামী বিএনপি নেতা ইলিয়াস আলীও গুমের শিকার হয়েছিলেন এবং জিয়াউল আহসানের বিরুদ্ধে তাকে গুম করার অভিযোগ রয়েছে।

বক্তব্যে তাহসিনা রুশদী বলেন, অসংখ্য গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন এবং তার বিচারকাজ চলমান। তার অঙ্গভঙ্গি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে মনে হচ্ছিল, তিনি যেন কোনো আনন্দ ভ্রমণে বের হয়েছেন। অন্যদিকে তার সাথে থাকা পুলিশ সদস্যদের দেখে মনে হচ্ছিল, তারা তার প্রটোকলে নিয়োজিত আছেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একজন এরকম অপরাধীকে বিনা হাতকড়ায়, যে হাতকড়া পরতে সে অস্বীকৃতি জানিয়েছে, সেই হাতকড়া না পরিয়ে, ডান্ডাবেড়ি না পরিয়ে তাকে এভাবে নিয়ে যাওয়াতে আমরা মর্মাহত হই। আমার মতো বহু পরিবার এতে অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কিত যে, সরকার কি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তার প্রতি কি কোনো মানবিকতা দেখাচ্ছে? আমি আইনমন্ত্রীর কাছে এর ব্যাখ্যা চাই।’

বিষয়টির ওপর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ মন্তব্য করে বলেন, এটি নিক্তির পর্যায়ে পয়েন্ট অব অর্ডারে পড়ে না। তবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপিত হওয়ায় আইনমন্ত্রী চাইলে উত্তর দিতে পারেন কিংবা নোটিশ চাইতে পারেন।

পরবর্তীতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জবাবে জানান, জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় হাজিরার জন্য কারাগার থেকে নেওয়ার ছবিটি তার দৃষ্টিগোচর হয়েছে। তিনি বলেন, ‘যখন তাকে আদালত পর্যন্ত পৌঁছানো হয়, সেটা আইনমন্ত্রীর জুরিসডিকশনে পড়ে না। তারপরও যখন আমাদের দৃষ্টিতে এটা এসেছে এবং এরপরে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে, একজন নটোরিয়াস ক্রিমিনালকে যেভাবে নিয়ে যাওয়া প্রয়োজন, সেভাবে ফেরত পাঠানো হয়েছে।’

আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে আইনমন্ত্রী স্পষ্ট জানান, ‘এরপর থেকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না আদালত প্রাঙ্গণে, সেটার নিশ্চয়তা দিচ্ছি।’ একই সাথে চব্বিশের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়েও সংসদকে আশ্বস্ত করেন মো. আসাদুজ্জামান।

জনপ্রিয় সংবাদ

এডিপি বাস্তবায়নে রেকর্ড ধস, চার মাসে ব্যয় মাত্র ৬.৫৩ শতাংশ

জিয়াউল আহসানকে আর হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়া হবে না: আইনমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬