লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা নগর ভবনের সিঁড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত ভবনের বাইরের সড়ক থেকে সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছুড়ে মারে। তবে এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। এরপর তারা পেট্রোল বোমাটি ছুড়ে মারে। সিঁড়ির আশেপাশে কাঠ বা কাগজের মতো কোনো দাহ্য পদার্থ না থাকায় আগুন দ্রুত নিভে যায় এবং বড় কোনো বিপদ ঘটেনি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পেট্রোল বোমাটি সিঁড়ির ওপর পড়ার কারণে সেখানে সামান্য দাগ পড়েছে। তিনি আরও উল্লেখ করেন, ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। বর্তমানে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে।

ওসি মো. লোকমান হোসেন জানান, গত ২০ থেকে ২৫ দিনে খুলনা সদর থানা এলাকায় কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

খুলনা নগর ভবনের সিঁড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

প্রকাশিত হয়েছে: ০২:৫১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬