লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ-আরএফএল কর্মী নিহত

রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কাউনিয়া উপজেলার ভেলুপাড়া বাজারসংলগ্ন একটি ইটভাটার সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত সাইফুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান বাজারসংলগ্ন নাউথোয়া গ্রামের বাসিন্দা ফুল মিয়ার ছেলে। তিনি পেশাগত জীবনে প্রাণ-আরএফএল কোম্পানির লাচ্চি গ্রুপের এসআর কাম ডিলার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানির একটি সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে সাইফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে রাজারহাট থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে কাউনিয়ার ভেলুপাড়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কাউনিয়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

রংপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ-আরএফএল কর্মী নিহত

প্রকাশিত হয়েছে: ০২:৪৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬